Showing posts with label পতিতা লীগ. Show all posts
Showing posts with label পতিতা লীগ. Show all posts

Wednesday, November 27, 2013

আফিয়ার জালে বন্দি ছাত্রলীগ নেতা সুমন

ছাত্রলীগ নেতা সুমনের জালে সংসারের ছন্দ হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন আফিয়া বেগম। স্বামী-সংসার ছেড়ে প্রায় তিন বছর তার সঙ্গে করেছেন স্ত্রীর মতো অবাধ মেলামেশা। প্রথমে নিজ এলাকায়, পরে অবাধ মেলামেশা আরও অবারিত করতে দু’জনে চলে আসেন সিলেটে। বাসা ভাড়া করে আফিয়াকে রক্ষিতার মতো ব্যবহার করছিল সুমন। এক পর্যায়ে তার সঙ্গ ছেড়ে দেয় গাঢাকা। কিন্তু আফিয়া ছাড়েননি। অনেক খোঁজাখুঁজির পর গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে পেয়ে জাপটে ধরেন তাকে। এসময় দৌড়ে পালানোর চেষ্টা করে সুমন। কিন্তু শেষ রক্ষা হয় না। স্থানীয় জনতা ধাওয়া করে তাকে আটক করে পুলিশে দিয়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে জৈন্তাপুরে। সুমনের পুরো নাম সুমন মোহন ধর (৩৫)। বাড়ি জৈন্তাপুর উপজেলার উজানীনগর গ্রামে। পিতা সবিন্দ্র মোহন ধর (মৃত)। সুমন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক। আর তার প্রেমিকা চার সন্তানের জননী আফিয়া বেগম (৩৫)। আফিয়া স্থানীয় কাঠাবাড়ি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

Wednesday, September 4, 2013

যুবলীগ নেতার হোটেলে দেহব্যবসা, আটক ৭৭

03 Sep, 2013
আশুলিয়ার যুবলীগের সংগাঠনিক সম্পাদক সুমন ভুইয়ার মালিকানাধীন ভবনের একটি আবাসিক হোটেল থেকে ৭৭জনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত আটটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার যুবলীগ নেতার ভুইয়া ম্যানশনের চতুর্থতলা ভবনের দ্বিতীয় তলায় রোজ গার্ডেন নামক একটি আবাসিক হোটেলে এ অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে আশুলিয়ার যুবলীগ নেতা সুমন ভুইয়ার আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ওই হোটেল থেকে ৫২ জন পুরুষ ও ২৫ জন যুবতীকে (পতিতা) আটক করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি শাহিন পারভেজ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই হোটেলে অভিযান চালিয়ে ৭৭জনকে আটক করা হয়।