Showing posts with label জঙ্গি লীগ. Show all posts
Showing posts with label জঙ্গি লীগ. Show all posts

Sunday, December 29, 2013

আওয়ামী নেতাদের এ কেমন বর্বরতা!

চরম বর্বর এক ঘটনা ঘটে গেল শিক্ষানগরী রাজশাহীতে। লজ্জা আর অবমাননাকর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল শত শত মানুষ। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বর্বর আচরণের প্রতিবাদের সাহসও ছিল না তাদের। 

'অসম বিয়ের অপরাধে' স্বামী-স্ত্রীকে বেধড়ক পেটানোর পর জুতার মালা পরিয়ে ঘোরানো হলো এলাকায়। পরে খোলা ময়দানে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো সকাল থেকে দুপুর পর্যন্ত।

ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকায় রবিবার। আওয়ামী লীগ নেতা ্ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে এই ঘৃণ্য বর্বর ঘটনা ঘটায় এলাকার আওয়ামী নেতা-কর্মীরা। 

নিগ্রহের শিকার দুজন হলেন রুবেল হোসেন (২৫) ও নিলুফা বেগম (৪০)। তাঁদের মধ্যে রুবেল হোটেল কর্মচারী আর নিলুফা অন্যের বাড়িতে কাজ করেন। থাকেন ভাটাপাড়া এলাকার একটি বস্তিতে।

Wednesday, October 30, 2013

চট্টগ্রামে ছাত্রলীগের তান্ডব, শতাধিক গাড়ি ভাঙচুর




ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর, গাড়িতে অগ্নি সংযোগ করছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যšত্ম নগরীর জিইসি মোড়, জামালখান, ষোলশহর, নিউ মার্কেট নাসিরাবাদ এমইএস কলেজ এলাকায় বিক্ষুব্ধ ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা যানবাহনে অগ্নিসংযোগসহ প্রায় অর্ধশত যানবাহন ভাঙচুর করেছে বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। এতে আতঙ্ক দেখা দেয় পথচারীদের মধ্যে। জানা গেছে, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন ইমুকে সভাপতি এবং ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা নুরুল আজিমকে সাধারণ সম্পাদক করে বুধবার মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নাম ঘোষণা দেওয়ার পরপরই প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠে নাসিরাবাদ ওমর গনি কলেজভিত্তিক ছাত্রলীগের কর্মীরা। সন্ধ্যার পর জিইসি মোড়ে ব্যাপক তা-ব চালায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মীরা একটি মটরসাইকেলে অগ্নিসংযোগসহ প্রায় অর্ধশত গাড়িতে এলোপাতাড়ি ইট পাথর মেরে ভাঙচুর করে। এ সময় জিইসি মোড় থেকে ষোলশহর মোড় পর্যšত্ম এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জিইসি মোড় সংলগ্ন মাওলানা মোহাম্মদ আলী রোডেও যানবাহন ভাঙচুর করে ছাত্রলীগের কর্মীরা। এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইভাবে নিউ মার্কেট, জামালখান, ষোলশহর এলাকায় গাড়ি ভাঙচুর হয়েছে।

এদিকে রাত ৮টার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে দুর্বৃত্তরা কয়েকটি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

জানা গেছে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একটি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার চট্টগ্রামে আসেন। তিনি সন্ধ্যার পর সার্কিট হাউজ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন। মন্ত্রীর গাড়ি সার্কিট হাউজ ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সার্কিট হাউজ সংলগ্ন কাজীর দেউড়ি মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটে। শির্ষনিউজ
http://www.amadershomoybd.com/content/2013/10/31/news0044.htm

Tuesday, September 10, 2013

ভাঙচুরের নাম ছাত্রলীগ





॥ ২ শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত * সড়ক বন্ধ ছিল ৪ ঘণ্টা ॥
সহিদুল করিম বিপ্লব, রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে ৪ ঘণ্টা ধরে তা-ব চালিয়েছে। প্রথমে তারা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। পরে সড়কে আটকাপড়া ২ শতাধিক গাড়ি ভাঙচুর করে ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে। চালায় বাসে-বাসে লুটপাট। দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে তাদের এ তা-ব। শুধু সড়ক অবরোধই করেনি উত্তেজিত ছাত্রলীগ নেতা-কর্মীরা। তারা শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জ ফেরি চলাচলও বন্ধ করে দিয়ে দুর্ভোগে ফেলে মানুষকে। ছাত্রলীগ নেতা-কর্মীদের তা-বের কবলে পড়ে বাইপাস সড়ক ও মহাসড়কের উভয়দিকে ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে বাসযাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। বিশেষ করে নারী ও শিশু। উত্তেজিত নেতা-কর্মীদের সড়ক থেকে হটাতে গিয়ে তাদের তোপের মুখে পড়ে ইট-পাটকেল খেতে হয় পুলিশকেও। এ নিয়ে সেখানে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরে লাঠিচার্জ করে বিকাল ৪টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ১ ঘণ্টা পর ফের যানবাহন চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষকালে পুলিশের লাঠিপেটায় ১১ ছাত্রলীগ নেতা-কর্মী আহত হন। এদের মধ্যে ছাত্রলীগনেতা আনোয়ার পারভেজ টিপু, আজিম খন্দকার, আবুল কালাম, আবু সালাম, রনি, দুর্জয় ও শান্তকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উপজেলা ছাত্রলীগের ভেঙে দেওয়া কমিটির সভাপতি মাসুম চৌধুরী অপু, ছাত্রলীগেনেতা হামজালা ও আবদুল্লাকে আটক করলেও ২ ঘণ্টা পর পুলিশ তাদের ছেড়ে দেয়। রূপগঞ্জের ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট, আধুরিয়া, পোনাব, কেশাব, কালাদী ও কাঞ্চন এলাকায় তা-বকালে পুলিশ উত্তেজিত ছাত্রলীগ নেতা-কর্মীদের শান্ত হতে বার-বার অনুরোধ করেন। কিন্তু পুলিশের অনুরোধ উপেক্ষা করেই তারা নির্বিচারে গাড়ি ভাঙচুর করতে থাকে। এর একপর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে হটাতে ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে লাঠিপেটা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বাইপাস সড়ক ও মহাসড়কের উভয়দিকে ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীরা পড়েন বিপাকে। ঘটনায় আতঙ্কিত বাসযাত্রীদের অনেকেই এসময় বাস থেকে নেমে নিরাপদ দূরত্বে আশ্রয় নেন। ছোটাছুটি করতে থাকেন দিগ্বিদিক।
গাজীপুরগামী ট্রাকচালক মফিজুল ইসলাম বলেন, অবরোধকারীরা যানবাহন ভাঙচুর করে চালক, হেলপার, কন্ডাক্টর ও যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল সেট লুটে নেয়। এ সময় বিপুলসংখ্যক যানবাহন ভাঙচুর করা হয়। তার ভাষ্য, ছাত্রলীগ নেতা-কর্মীদের এরকম তা-ব এর আগে কখনও দেখেননি।
উপজেলা ছাত্রলীগের ভেঙে দেওয়া কমিটির সভাপতি মাসুম চৌধুরী অপু ও সাধারণ সম্পাদক আমিনুল হক খোকন আমাদের সময়কে বলেন, গত ২৩ জানুয়ারি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর কথামতো তার পক্ষে অন্যায়, অনিয়ম না করায় তিনি ছাত্রলীগ নেতাদের ওপর ক্ষিপ্ত হন। এর জের ধরেই অনিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্রবহির্ভূতভাবে গত ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির মাধ্যমে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়। হত্যাসহ বিভিন্ন মামলায় ছাত্রলীগের নেতাদের জড়ানো হবে বলে রূপগঞ্জ থানার ওসি হুমকি দেন। যাত্রী ও চালকদের টাকা, মোবাইল সেট লুটপাটের ঘটনা তারা অস্বীকার করেন।
নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান হাছিব ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজিব জানান, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে পুরনো কমিটি ভেঙে ৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়াকে কেন্দ্র করে মহাসড়ক ও বাইপাস সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা তা-ব চালায়। পরে সড়কে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
http://www.amadershomoybd.com/content/2013/09/11/middle0512.htm

Monday, August 26, 2013

বগুড়ায় জঙ্গি ‘আশ্রয়দাতা’ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে: বগুড়ায় জঙ্গি আস্তানা ভাড়া দেয়া আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন গ্রেপ্তার হয়েছেন। হঠাৎ কোটিপতি বনে যাওয়া আওয়ামী লীগ নেতা দুলালকে নিয়ে অনেক কথাই হচ্ছে। বৃহস্পতিবার ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দুলাল হোসেনের বাড়ি থেকে অত্যাধুনিক ভারি অস্ত্রসহ ৩ জঙ্গি র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর দুলাল গাঢাকা দিয়েছিলেন। রোববার গভীর রাতে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর দুলাল নিজেও আওয়ামী লীগ নেতা হিসেবে দাবি করেছেন বলে পুলিশের একটি সূত্র জানায়। দুলালের স্ত্রী নাদিরা বেগম ও কয়েক জন আওয়ামী লীগ নেতা নিশ্চিত করেন দুলাল আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা।
এদিকে বগুড়ার রহস্যময় ‘দেওয়ান বাড়ি’ থেকে ভারি অস্ত্রসহ ৩ জঙ্গি গ্রেপ্তার হয়েছে। ওই বাড়িকে ঘিরে এলাকায় নানা মানুষের মুখে নানা কথা শুরু হয়েছে। ঠনঠনিয়া এলাকার ওই বাড়িতে আগেও অবৈধ জিনিসের কারবার হয়েছিল। ঘটনাগুলো এলাকাবাসীর মুখে মুখে।
প্রতিবেশী নুরুল ইসলাম জানান, দুলাল হোসেনের ‘দেওয়ান বাড়ি’ থেকে আগেও আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ ভিওপি’র সরঞ্জামাদি উদ্ধার করেছিল। ওই বাসার এক ভাড়াটিয়া নিজেদের মধ্যে বিরোধের সূত্র ধরে অবৈধ ফেনসিডিল ব্যবসার কথা ফাঁস করে দিলে ভাড়াটিয়ারা অন্যত্র চলে যায়। বারবার একই বাড়িতে এ ধরনের ঘটনার পরেও বাড়ির মালিক বাড়ি ভাড়া দিতে খোঁজখবর কেন নেয়নি- এটা একটা রহস্য। অথচ, ওই বাড়ি থেকেই আবারও তিন জঙ্গিসহ অত্যাধুনিক ভারি অস্ত্র উদ্ধার হলো।
আরেক প্রতিবেশী জানান, রহস্যময় ওই বাড়িতে কোন ভাড়াটিয়া এলেই প্রতিবেশীদের মনে নানা কৌতূহল জাগে। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছেও। সেই সূত্র ধরেই হয়তো বা খোঁজ করতে এসে বড় ধরনের জঙ্গি আস্তানা আবিষ্কার সহ অত্যাধুনিক ভারি অস্ত্র উদ্ধার করেছে।
দুলাল বগুড়া শহরে এসে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। সেই সুবাদেই জয়পুরহাটের আক্কেলপুর থেকে আসা দুলাল হঠাৎ করেই রহস্যজনক ভাবে কোটিপতি হয়ে পড়েন। জঙ্গিরা তার ভাড়া দেয়া বাসা থেকে গ্রেপ্তারের আগে সেখানে কয়েকদিন মোটরসাইকেল যোগে কিছু যুবক এসেছিল। তারা কারা পুলিশ সে ব্যাপারে খোঁজ নিচ্ছে।