Showing posts with label অস্ত্র ব্যবসায়ী লীগ. Show all posts
Showing posts with label অস্ত্র ব্যবসায়ী লীগ. Show all posts

Monday, December 30, 2013

সাংবাদিকদের পিস্তল দেখালো আ.লীগ কর্মী

 বিএনপি সমর্থিত আইনজীবীদের ওপর হামলা শেষে অস্ত্র তাক করে সাংবাদিকদের হুমকি দিয়েছে এক আওয়ামী লীগ কর্মী।সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের আইনজীবীদের জুতা ও ইটপাটকেল নিক্ষেপ শেষে সুপ্রিমকোর্টের ভেতরে থাকা সাংবাদিকদের জামায়াত-শিবির আখ্যায়িত করে তাদের অস্ত্রের ভয় দেখায় ওই আওয়ামী লীগ কর্মী।

এসময় সুপ্রিমকোর্টের প্রধান ফটকে প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীরা দায়িত্ব পালন করছিলেন। দুপুর ১২টা ৪০ মিনিটে কৃষকলীগের সহ-সভাপতি এম এ করিমের নেতৃত্বে আসা মিছিল থেকে কিছু আওয়ামী লীগ কর্মী সাংবাদিকদের উদ্দেশে আক্রমণাত্মক কথা বলে। এসময় সাংবাদিকরা নিজেদের পরিচয় প্রকাশ করেন। জবাবে আওয়ামী লীগ কর্মীরা বলে, ‘তোদের পরিচয়পত্র দেখা, তোরা শিবির।’

Sunday, December 29, 2013

না.গঞ্জে পিস্তলসহ যুবলীগ নেতা গ্রেফতার

না.গঞ্জে পিস্তলসহ যুবলীগ নেতা গ্রেফতার
শীর্ষ নিউজ ডটকম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা ও তার সহযোগীকে গুলিভর্তি বিদেশি পিস্তল ও নগদ টাকাসহ গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার মৃত ফিরোজ হোসেনের ছেলে যুবলীগ নেতা তাসলিম হোসেন (৪৫) ও একই এলাকার সোবহান মিয়ার ছেলে স্বপন শেখ (২৮)।

Sunday, December 15, 2013

র‌্যাব-পুলিশের ছত্রছায়ায় বেপরোয়া ছাত্রলীগ-যুবলীগ

16 Dec, 2013
প্রকাশ্যে র‌্যাব-পুলিশের সাথে সাদা পোষাকে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের সশস্ত্র আক্রমণ বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ আরো আতঙ্কিত হয়ে পড়েছে। রাজধানীসহ সারাদেশে র‌্যাব-পুলিশের সাথে প্রকাশ্যে যেভাবে অস্ত্র হাতে মাঠে নেমেছে তাতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর গ্রহণ যোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের ওপর হামলা, অন্তর্দ্বন্দ্ব, সংঘর্ষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল-বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়ারও অভিযোগ রয়েছে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। বর্তমান সরকারের মেয়াদকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা চার শতাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। সর্বশেষ ১৩ ডিসেম্বর শুক্রবার কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ীতে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের গুলিতে শিবিরের আট কর্মী নিহত হয়। শুক্রবার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর বাজারে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা শিবির কর্মীদের ওপর প্রকাশ্য গুলি চালায়। এতে ঘটনাস্থলে শিবির কর্মী ও স্থানীয় আমিশাপাড়া মাদরাসার ছাত্র হাফেজ জোবায়ের হোসেন (১৯) মারা যান এবং আট শিবির কর্মী গুলিবিদ্ধ হন।
নাম প্রকাশ না করার শর্তে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ছাত্রলীগ ও যুবলীগের এ পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও তা নিয়ে কেউ মাথা ঘামায়নি। দলের ভেতর থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সায়েস্তা করতে আরো উস্কে দেয়া হয়। তবে বর্তমান পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ এলাকা যেতে পারছেন না সেখানে যুবলীগ ও ছাত্রলীগকে র‌্যাব-পুলিশের শেল্টারে সশস্ত্র অবস্থায় মাঠে নামিয়ে দেশের শান্তিপ্রিয় মানুষের উপর নির্যাতনের মাত্রা বাড়ানো ছাড়া আর কিছুই হবে না বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে যে অবস্থা চলছে তাতে ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী না করে তাদের আইন-শৃংখলা ভঙ্গকারী হিসাবে দেখতে হবে। সংঘর্ষের যে ঘটনাগুলো এতদিন ঘটে আসছে, সেগুলোর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে পরিস্থিতি এমন হতো না।

Tuesday, November 19, 2013

আ.লীগ নেতার কাছে নেয়ার পথে ৩ বিদেশি পিস্তলসহ আটক ২


নিজস্ব প্রতিনিধি
আরটিএনএন
নাটোর: নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তিনটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও ছয়টি ম্যাগজিন উদ্ধার করেছে। এতে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪৪০৫৮) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের এসআই কৃষ্ণ জানায়, এ সময় অবৈধ অস্ত্র বহনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার তমিজ উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ও তরিকুল আলমের ছেলে শুভকে তারা আটক করে।

আটকৃতরা বলেছে, টাকার বিনিময়ে ঢাকায় জনৈক আওয়ামী লীগ নেতার কাছে অস্ত্রগুলি পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল তারা।