Showing posts with label আওয়ামী মখা লীগ. Show all posts
Showing posts with label আওয়ামী মখা লীগ. Show all posts

Sunday, December 15, 2013

দেখামাত্র গুলি করতে বাধ্য হবে পুলিশ’....ড. হাছান মাহমুদ

ঢাকা: নির্বাচনকালীন সরকারের বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা মানুষ হত্যা, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও তাণ্ডব চালাচ্ছে তারা যদি এগুলো বন্ধ না করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দেখামাত্র গুলি করতে বাধ্য হবে।

রোববার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত  ‘হরতালের নামে সারাদেশে মানুষ হত্যার প্রতিবাদ’ শীর্ষক এক আলোচন সভায় তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “পৃথিবীর কোথাও এমন স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হয় না। তারপরও বিরোধী দল বার বার বলেছে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে না। তাদের বাঁচাতে হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।”

Monday, November 25, 2013

টিভি চ্যানেলগুলো বন্ধ করে দিলে কেমন হয়? : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬ সালে দেশে মাত্র একটি টেলিভিশন চ্যানেল ছিল। আমরা ক্ষমতায় এসেই অনেকগুলো টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিয়েছি। এখনও দিচ্ছি।
গতকাল ঢাকা আইনজীবী সমিতির ভবন উদ্বোধন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের নিয়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের মাধ্যমে লাইসেন্স পাওয়া এসব টেলিভিশনের মধ্যরাতের টকশোতে সরকারের কঠোর সমালোচনা করা হয়। তারা আমাদের কোনো ভালো কাজ দেখেন না। আমরা যাই করি তাই ভালো লাগে না এসব আলোচকদের।
শেখ হাসিনা বলেন, আমরা বিদ্যুত্ উত্পাদন বাড়িয়েছি, আর সেই বিদ্যুতের মাধ্যমেই চলছে এসব টেলিভিশন চ্যানেল।
এখন আমরা যদি এসব টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেই তাহলে কেমন হয়—এমন প্রশ্ন তুলে শেখ হাসিনা সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি।