Showing posts with label টেন্ডারবাজ লীগ. Show all posts
Showing posts with label টেন্ডারবাজ লীগ. Show all posts

Tuesday, November 19, 2013

বরিশালে ৪২ কোটি টাকার দরপত্র ছিনতাই করেছে ছাত্রলীগ

গত পাঁচ বছরের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের অন্তিম মুহূর্তেও বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রায় সাড়ে ৪২ কোটি টাকার দরপত্র (শিডিউল) ও ৭৯ লাখ টাকার ব্যাংক ড্রাফট (গ্যারান্টি) ছাত্রলীগ ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল সকালে ভুক্তভোগী ঠিকাদার সুলতান মাহমুদ সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধানমন্ত্রী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের বরাবর লিখিত অভিযোগ করেছেন। এর আগে সোমবার রাতে তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর রূপাতলী ও বেলতলায় নির্মাণাধীন দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পানি সরবরাহের পাইপলাইন স্থাপনের জন্য চার গ্রুপের ৪২ কোটি ৩১ লাখ টাকার কাজের দরপত্র জমা দেয়ার শেষদিন ছিল সোমবার। ওইদিন সকাল থেকে দরপত্র জমা দেয়ার নির্ধারিত স্থান নগরীর সিঅ্যান্ডবি রোডের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবং জেলা প্রশাসকের কার্যালয়ে পাহারা বসায় ছাত্রলীগ নেতা ভিপি মঈন তুষার, জুবায়ের ও লিখনসহ অন্যরা। এ কারণে সাধারণ ঠিকাদাররা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দরপত্র জমা দিতে পারেননি।