লক্ষ্মীপুরে স্মরণকালের ভয়াবহ বর্বরতা দেখিয়েছে র্যাব। নিজ বাসার গেট ভেঙে প্রবেশ করে এক ডাক্তারকে ছাদে নিয়ে গুলি করে হত্যার পর ছাদ থেকে ফেলে দিয়েছে। নিহত ডা, ফয়েজ আহমদ লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। এ ঘটনায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। নিহতের পরিবারের লোকজন ছাড়াও ঘটনার শত শত প্রত্যক্ষদর্শী থাকলেও র্যাব ডা. ফয়েজকে হত্যার কথা অস্বীকার করেছে। ডা. ফয়েজ হত্যার বিষয়ে র্যাবের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হয়নি। ডা. ফয়েজ হত্যার প্রতিবাদে মঙ্গলবার লক্ষ্মীপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াতে ইসলামী।
Saturday, December 14, 2013
চলতি বছরে ঢাবির ১৫০ শিক্ষার্থীর হাত-পা ভেঙেছে ছাত্রলীগ : নির্যাতনে সহায়তা দিচ্ছে প্রশাসন
চলতি বছরে বিরোধী মতাদর্শী হওয়ার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে ছাত্রলীগ। তাদের এ হিস্রতা থেকে রেহাই পায়নি শিক্ষক, কর্মকর্তারাও। নিজ বিশ্ববিদ্যালয় ও অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ পাশবিক নির্বাচন ও অত্যাচারের শিকার হয়ে পঙ্গু হয়েছেন অনেকে। পঙ্গুত্বের অভিশাপকে আজও বহন করেন তারা। ছাত্রলীগ নামধারী এ সন্ত্রাসীরা শিক্ষার্থীদের নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। কেড়ে নেয়া হয়েছে তাদের এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র। লুট করা হয়েছে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগ।
বিভিন্ন সময় ছাত্রলীগের নির্যাতন থেকে মুক্তি পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা চাইলেও তা পায়নি শিক্ষার্থীরা। বরং অধিকাংশ ক্ষেত্রে অত্যাচারী ছাত্রলীগের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে প্রশাসন।
বিভিন্ন সময় ছাত্রলীগের নির্যাতন থেকে মুক্তি পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা চাইলেও তা পায়নি শিক্ষার্থীরা। বরং অধিকাংশ ক্ষেত্রে অত্যাচারী ছাত্রলীগের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে প্রশাসন।
Thursday, December 12, 2013
শিবিরকর্মীদের ওপর অর্থমন্ত্রীর সাবেক এপিএসের নির্বিচারে গুলিবর্ষণ
পুলিশ ও র্যাবের স্টাইলে এবার শিবির কর্মীদের ওপর গুলি চালালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাবেক এপিএস আ শ ম রাশেদ। এতে ২ শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
সিলেট শহরের রায়নগর এলাকায় রাশেদের বাসার সামনে গতকাল এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছিল ছাত্রশিবির। নগরের রায়নগর এলাকায় হরতালের পিকেটিং শেষে শিবিরের একদল কর্মী বেলা দেড়টার দিকে রাশেদের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় রাশেদ ও তার বড় ভাই ইরফান আহমদ দুটি পিস্তল নিয়ে শিবির কর্মীদের ওপর অতর্কিতে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে কামরুল ও সায়েম নামের শিবিরের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

Tuesday, December 10, 2013
চুয়াডাঙ্গায় নিজেদের পেট্রল বোমায় দগ্ধ ৬ আ.লীগ কর্মী
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামে জামায়াত নেতার দোকানে হামলা করতে গিয়ে নিজেদের ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হয়েছে ৬ আওয়ামী লীগ ক্যাডার। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধরা হলো- হাপানিয়া গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে খোকন, গোলাম মোস্তাফার ছেলে আতিউল্লাহ, মৃত মোহাম্মদ আলীর ছেলে ইনতাবুল হক, খোয়াজ আলীর ছেলে মিনারুল, ইয়াজ উদ্দীন মণ্ডলের ছেলে হাসিবুল ও একই গ্রামের ইদু মণ্ডলের ছেলে আবদুল গফুর।
স্থানীয় একাধিক সূত্র, যে দোকানটিতে পেট্রল বোমা হামলা চালানো হয়েছে, সেটির মালিক স্থানীয় জামায়াত নেতা বেল্টু মণ্ডল।

Saturday, December 7, 2013
পেট্রোল বোমা তৈরিকালে জ্বলসে গেছে ৪ যুবলীগকর্মী
ফেনীর মোটবীতে আজ বিকেলে পেট্রোল বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত যুবলীহকর্মী রিপন ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে একটি পরিত্যাক্ত মুরগির খামারে আজ শনিবার বিকেলে পেট্রোল বোমা তৈরিকালে ঝলসে গেছে চার যুবলীগকর্মী। এর আগে শহরের সহদেবপুরে বোমা তৈরির সময় জাহিদ নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার বিকেলে উত্তর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিপুলের পরিত্যক্ত মুরগীর খামারে পেট্রোল বোমা তৈরি করছিল কয়েকজন যুবলীগকর্মী। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বিষ্ফোরণে বোমার কারিগরদের মুখমণ্ডলসহ পুরো দেহ ঝলসে যায়।
Thursday, December 5, 2013
ফেনীতে শিবিরের মিছিল থেকে নাশকতাকারী যুবলীগ কর্মী আটক
অবরোধের ৩য় দিনে ফেনীতে শিবিরের মিছিল থেকে সেনাবাহিনীর গাড়ি বহরে ইট নিক্ষেপ করে নাশকতাকারী এক যুবলীগ কর্মী। ঘটনাস্থলে ওই যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রশিবির। আলোকিত বাংলা। গত সোমবার শহরের এসএসকে রোডের পাঠানবাড়ী রাস্তার মাথা থেকে মিছিল বের করে শিবির। মিছিলটি ঢাকা-চট্টগ্রামের মহিপাল প্রদক্ষিণ করলে মিছিলে ছদ্মবেশে থাকা যুবলীগ কর্মী জাহাঙ্গীর সেনাবাহিনীর গাড়ি বহরকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এ সময় শিবির কর্মীরা তাকে হাতে নাতে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃত জাহাঙ্গীর আলম ফেনী সদরের পাছগাছিয়া ইউনিয়নের শফিকুর রহমানের ছেলে। জানা যায় সে যুবলীগের সক্রিয় কর্মী। স্থানীয় পত্রিকা আলোকিত বাংলা খবরটি প্রকাশ করে।
http://www.dailysangram.com/news_details.php?news_id=133651
Tuesday, December 3, 2013
বগুড়ার শাজাহানপুরে যুবলীগ নেতার অত্যাচারে এলাকা ছাড়ছে হিন্দুরা
বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে এক যুবলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। ইতোমধ্যেই বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছে। অন্যদের ওপর নিয়মিত নির্যাতন করছে যুবলীগ নেতার ক্যাডার বাহিনী। হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ গতকাল মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের হাজির হয়ে এই ঘটনার প্রতিবাদ জানান এবং প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুর রউফ ও তার বাহিনী দীর্ঘদিন যাবত শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম কর্মকার পাড়ার হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর অত্যাচার নির্যাতন করে আসছে।
Subscribe to:
Posts (Atom)